NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার কথা জানালেন মার্কিন ব্যবসায়ী


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১০ এএম

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার কথা জানালেন মার্কিন ব্যবসায়ী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

 

প্যারামাউন্ট ইউএসএর চেয়ারম্যান, হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও ও প্রতিষ্ঠাতা বিচ জানান, তার কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে। বাংলাদেশের জ্বালানি ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে চায়।

‘আপনারা দারুণ কাজ করছেন’- প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন বিচ।
তিনি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে। এখনই এদেশে আরও বিনিয়োগ আসার সময়। আমরা এখানে আসতে পেরে আনন্দিত।

 

বিচ জানান, তার কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে নিম্নমূল্যের সামাজিক আবাসন প্রকল্প, বিমান ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী।

এসময় ড. ইউনূস সংকটময় সময়ে বিনিয়োগের জন্য বিচকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

‘দেশটি ব্যবসার জন্য প্রস্তুত। এখন ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি’- বলেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশের অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধানসহ অনেক খাতে আরও মার্কিন বিনিয়োগের প্রয়োজন।

বিচের কোম্পানি এরই মধ্যে আফ্রিকায় বিনিয়োগ করেছে এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনা করছে।

 

ড. ইউনূস বলেন, মার্কিন বিনিয়োগ বাড়লে শ্রমিকদের মজুরি বাড়বে। আমরা বাংলাদেশকে আবার গুণগত মানসম্পন্ন করবো।

 

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।