NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জিতেও খুব বেশি লাভ হলো না রিয়ালের


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৮ এএম

জিতেও খুব বেশি লাভ হলো না রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগে আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য ছিল, সরাসরি শেষ ষোলোতে জায়গা নেওয়া। লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জিততেই হতো লস বাঙ্কসদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হতো টেবিলের ওপরের দিকে অবস্থান করা দলগুলোর দিকে। ওই দলগুলো যেন হেরে যায়, সেই কামনাও করতে হয়েছে রিয়ালকে।

শেষমেশ সমীকরণের জটিল হিসাব মেলাতে পারেনি রিয়াল। ব্রেস্তের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সেরা ৮ দলের মধ্যে থাকার শর্ত পূরণ করতে পারেনি রিয়াল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।

 

শেষ ষোলোতে যাওয়ার পথে প্লে-অফ মোকাবেলা করতে হবে রিয়ালকে। ব্রেস্তের অবস্থাও একই রকম। তাদেরও নকআউট ম্যাচ খেলে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে গ্রপ পর্বের খেলা শেষ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

 

গতকাল বুধবার ব্রেস্তের মাঠে রিয়ালের হয়ে জোড়া গোল করেন রদ্রিগো (২৭ ও ৭৮ মিনিটে)। বাকি গোলটি করেন জুড বেলিংহ্যাম (৫৬ মিনিটে)। লাল কার্ডের কারণে অর্পিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অন্যতম বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র।