NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

হোঁচট খেয়ে মাটিতে পড়লেন সতীর্থ, হেসে কুটিকুটি স্মৃতি মান্ধানারা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩৩ এএম

>
হোঁচট খেয়ে মাটিতে পড়লেন সতীর্থ, হেসে কুটিকুটি স্মৃতি মান্ধানারা

বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অল্পের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছেন স্মৃতি মান্ধানারা। তাতে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

তবে এমন ম্যাচেও ভারতের ডাগআউটে এক হাস্যকর মুহূর্ত ঘটে গেছে। যস্তিকা ভাটিয়ার কারণে সৃষ্ট সেই মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ঘটনাটা ঘটেছে ম্যাচের ১৯তম ওভারে। প্রথম বলে মেগান শাটের বলে বিদায় নেন রাধা যাদব। তখন ডাগ আউটে ভারতীয় দলের খেলোয়াড়দের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ ছিল স্পষ্ট। সেই মুহূর্তে ব্যাট করতে যাওয়ার কথা যস্তিকার।

ঠিক এমন সময় বাউন্ডারির স্কার্টিংয়ে পা জড়িয়ে হোঁচট খেয়ে মাঠেই হুমড়ি খেয়ে পড়েন তিনি। পেছনে ডাগ আউটে বসে থাকা স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কর, জেমিমা রডরিগেজরা হাসি চেপে রাখতে পারেননি, ফেটে পড়েন অট্টহাসিতে।

 

এই ম্যাচে অবশ্য এমন ঘটনাই ঘটার কথা ছিল না, যস্তিকা যে ছিলেন না একাদশেই! কমনওয়েলথ গেমসের ফাইনালে তাকে ছাড়াই নেমেছিল তার দল। তবে তাকে মাঠে নামতে হয় তানিয়া ভাটিয়ার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে। ভারতের উইকেটরক্ষক তানিয়া কিপিং করার সময়ে মাথায় আঘাত পান। যে কারণে তার বদলে দলে ঢোকেন যস্তিকা।

তবে যস্তিকা সেই হোঁচটের পর ব্যাটিংয়ে নেমে তেমন কিছুই করতে পারেননি। যখন উইকেটে যাচ্ছেন, তখন ১১ বলে ১৭ রান দরকার ছিল তাদের। সেই সময় তিনি খেলেছেন ৫ বলে ২ রানের ইনিংস। বাঁহাতি স্পিনার জেস জোনাসনের বলে শেষ ব্যাটার হিসেবে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন যস্তিকা।

 

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্য থেকে ১০ রান দূরে থাকতেই শেষ হয় ভারতের লড়াই। অস্ট্রেলিয়া জেতে ৯ রানে। বৃথা যায় হরমনপ্রীতের ৬৫, আর জেমিমার ৩৩ রানের লড়াকু দুই ইনিংস।