NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ এএম

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ

বারবার বিতর্কিত পদক্ষেপ নিয়ে সংবাদ শিরোনামে থাকার জন্য পরিচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও দুটি বিয়ে করেছিলেন রাখি। শেষবার বিয়ের জন্য তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেচিলেন। কিন্তু সংসার টেকাতে পারেননি।

এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন রাখি। পাত্র হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের এক পুলিশকে।

 

রাখির হবু স্বামীর নাম দোদি খান। তিনি পুলিশে চাকরির পাশাপাশি একজন অভিনেতাও। পাকিস্তানে গিয়ে একাধিক বিয়ের প্রস্তাব পেলেও রাখি সেখান থেকে বেছে নেন দোদিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাখি জানিয়েছেন পাকিস্তানে তাদের বিয়ে হবে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের পরবর্তী প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডে। সংসার পাতবেন দুবাইয়ে।

 

রাখির প্রথম এবং দ্বিতীয় বিয়ের পর অনেক জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন রাখি। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। দ্বিতীয়বার তিনি উঠতি অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। সেই সম্পর্কও নানা ঝামেলায় জড়িয়ে শেষমেষ থানা পর্যন্ত গড়ায় সম্পর্কের জটিলতা। বাধ্য হয়ে সেই সংসারকেও গুডবাই বলে দেন।

 

এবার তৃতীয় বিয়ের খবরে আলোচনায় আছেন রাখি সাওয়ান্ত। দেখা যাক দাম্পত্য জীবনের সুখের দেখা পান কি না এই বিতর্কিত তারকা।