NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পুলিশের গুলিতে দুই মাদ্রাসা শিক্ষক নিহতের গুজব


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:০৯ পিএম

পুলিশের গুলিতে দুই মাদ্রাসা শিক্ষক নিহতের গুজব

চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল ২৬ জানুয়ারি শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশকে শিক্ষকদের লাঠিপেটা করতে দেখা যায়।

এরই পরিপ্রেক্ষিতে শাহবাগে পুলিশ ও ইবতেদায়ী শিক্ষকদের সংঘর্ষে বা পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ইবতেদায়ি শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২ জন শিক্ষক নিহত হওয়ার দাবি সঠিক নয়।

বরং, ওই ঘটনায় এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো শিক্ষকের মৃত্যু ঘটেনি। তবে এ ঘটনায় আহত হয়ে অন্তত ৫ জন শিক্ষক ঢাকা মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

 


 

আহতরা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তাঁরা সবাই ইবতেদায়ি শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এছাড়াও, দেশের মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনগুলোতেও কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি। তবে এসব প্রতিবেদনে ৫ থেকে ৬ জন শিক্ষকের আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ জানুয়ারি ইবতেদায়ি শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষক মারা যাননি। এ ঘটনায় ৫ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিক্যালে এসেছিলেন; যারা চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

 

সুতরাং, ইবতেদায়ি শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ২ জন শিক্ষক নিহত হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।