NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

খুলনার টিকে থাকার লড়াই, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৭ পিএম

খুলনার টিকে থাকার লড়াই, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশালের। তবে খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটি টিকে থাকার লড়াই।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ খুলনা প্রথমে ব্যাট করবে।

 

৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা তালিকার পঞ্চম অবস্থানে আছে। আজ জিতলে তারা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো ১০ পয়েন্ট অর্জন করে লড়াইয়ে ফিরবে।

 

অন্যদিকে আগেই প্লে-অফ নিশ্চিত করা বরিশাল ৯ ম্যাচের ৭টিই জিতে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।