NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সুইজারল্যান্ডে ৪ দিনে প্রায় অর্ধশত বৈঠক করলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৪৬ পিএম

সুইজারল্যান্ডে ৪ দিনে প্রায় অর্ধশত বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফর করছেন। সেখানে সফরের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত বৈঠকে অংশ নিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে। 

চারদিনের সফরে গত সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সযোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

 

সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রায় অর্ধশত (৪৭টি) আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন।

 

সূত্র জানায়, প্রায় অর্ধশত বৈঠকের মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত অনুষ্ঠান ৯টি (যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যাহ্নভোজ ৪টি), গণমাধ্যমে অংশগ্রহণ ৮টি ও অন্যান্য ২টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

 

সফর শেষে শনিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।