NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ১১:৩০ এএম

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

 

শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার শামিল।


 

দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরো কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথবাক্য পাঠ করেন তারা।

অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপস না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।

 

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।