NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান!


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ০২:৫৮ পিএম

মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান!

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ইনফান্তিনো কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নে ড. ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ায় ফুটবলের উন্নয়নে ফিফা সহায়তা করবে।

 

তিনি বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ফিফা সহায়তা করতে চায়।

 

ইনফান্তিনো আরও জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

যুব উৎসব চলাকালীন বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেও আসতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

সাক্ষাৎকালে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।