NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অধিনায়ক বদলের ম্যাচে বিব্রতকর ‘রেকর্ড’ রাজশাহীর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ এএম

অধিনায়ক বদলের ম্যাচে বিব্রতকর ‘রেকর্ড’ রাজশাহীর

হিতে বিপরীত হলো দুর্বার রাজশাহীর। অধিনায়ক পরিবর্তন করে টুর্নামেন্টে চাঙা হওয়ার বিপরীতে এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর করেছে তারা। 

চিটাগাং কিংসের বিপক্ষে ৮০ রানে অলআউট হয়েছে আজই নেতৃত্বের ভার পাওয়া তাসকিন আহমেদের দল। এর আগের বিব্রতকর রেকর্ডটিও রাজশাহীরই ছিল।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েছিল তারা। 

 

এতে ১১১ রানের জয়ে পেয়েছে সর্বশেষ দুই ম্যাচে হারের স্বাদ পাওয়া চিটাগাং। বিপরীতে রাজশাহী টানা দ্বিতীয় পরাজয় দেখল। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটাই হয় ধাক্কার।

যদিও পর পর দুই বলে জীবন পেয়েছিলেন তাদের ওপেনার মোহাম্মদ হারিস। বিনুরা ফার্ন্দান্দোর বলে পাকিস্তানি ব্যাটারের তুলে দেওয়া দুটি ক্যাচই মিস করেন খালেদ আহমেদ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রাজশাহীর ওপেনার।

 

‘ডাক’ মেরে আউট হওয়ার বিপরীতে ৯ রানে আউট হয়েছেন হারিস।

তার আগে ফিরে যান আরেক ওপেনার জিশান আলমও (৪)। সদ্য বিদায়ী অধিনায়ক এনামুল হক বিজয়কে সঙ্গ দিতে আসা ইয়াসির আলী রাব্বিও (৫) ফেরেন দ্রুত। এতে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২০ রান।

 

মাঝে ২১ রান করে খেলা ধরার চেষ্টা করেন বিজয়। তবে নিয়মিত বিরতিতে উইকেট বাঁচাতে বাঁধ দিতে পারেনি রাজশাহী।

একের পর এক উইকেট হারিয়ে ৮০ রানে অলআউট হয় তারা। ম্যাচ হারার আগে তাদের সঙ্গী হয়েছে আরেকটি দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন রায়াল বার্ল। চোট কতটা গুরুতর তা জানা না গেলেও আজ ব্যাটিং করতে পারেননি জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার।