NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে রাজশাহী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ পিএম

সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে রাজশাহী

এবারের বিপিএলে দুই দলের প্রথম দেখা। প্রথম দেখাতে দুর্বার রাজশাহীর কাছে বড় হার সিলেট স্ট্রাইকার্সের। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল রাজশাহী।

তবে সিলেটকে ৬৫ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এনামুল হক বিজয়ের দল। সাত ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে পাঁচ নম্বর হারে সিলেট নেমে গেছে ছয়ে।

 

১৮৫ রানের লক্ষ্য তাড়া করে লড়াইটাও করতে পারেনি সিলেট। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে তারা। ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় আরিফুল হকের দল।

বরাবরের মতো দুই ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে লড়েছেন জাকির হাসান, জর্জ মুনসে আর এরপর জাকের আলী। জাকির ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আর মুনসে ২২ বলে করেন ২০। শেষদিকে জাকের আলী ২০ বলে ৩ ছক্কায় খেলেন ৩১ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

 

সানজামুল ইসলাম ২৫ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী আর আফতাব আলমের।

এর আগে দুর্বার রাজশাহী স্কোরবোর্ডে তোলে ৭ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় রাজশাহী। ১৪ বলে ১৯ রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম করেন ১৮ বলে ২০ রান।

 

তিনে নেমে অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন ২২ বলে ৩২ রানের ইনিংস। ২৭ বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন বার্ল।

গতিশীল ইনিংস গিয়ে বেশিদূর এগোতে পারেননি ইয়াসির আলী। ১০ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান ডানহাতি ব্যাটার।

 

১৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন আকবর আলী। তার সঙ্গে ৬ বলে ১২ রানে উইকেটে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

সিলেটের হয়ে ৩ উইকেট শিকার করেন রুয়েল মিয়া।