NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত

ভারতের নয়াদিল্লিতে চলমান প্রথম খো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াই। পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

পুরুষ বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে, তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ও চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়েছে। নারী বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে জার্মানিকে, তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে শেষ ম্যাচে হেরেছে নেপালের কাছে।

 

পুরুষ বিভাগে ২০ ও নারী বিভাগে ১৯ টি দেশ অংশ নিচ্ছে খো খো'র প্রথম বিশ্বকাপে। ১৯ জানুয়ারি দুই বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই বিশ্বকাপ।