NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ফেদেরারের রেকর্ড ভেঙে ‘ধন্য’ জোকোভিচ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

ফেদেরারের রেকর্ড ভেঙে ‘ধন্য’ জোকোভিচ

রজার ফেদেরারকে ছাড়িয়ে গ্র্যান্ড স্ল্যাম এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। 

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পথে এই কীর্তি গড়েন তিনি। এমন রেকর্ডের পর জোকোভিচ বলেছেন, তিনি ‘ধন্য’ এবং একই সঙ্গে ‘খুবই আনন্দিত’। 

এটি ছিল জোকোভিচের ৪৩০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ।

ওপেন যুগে পুরুষ ও মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি একক ম্যাচ খেলার রেকর্ড এটি। তিনি ফেদেরারকে (৪২৯) এবং সেরেনা উইলিয়ামসকে (৪২৩) ছাড়িয়ে গেছেন। এই তিনজন ছাড়া আর কেউ ৪০০ বা তার বেশি ম্যাচ খেলেননি।

 

৩৭ বছর বয়সী জোকোভিচ রেকর্ডের ম্যাচে পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন।

এ নিয়ে পরপর ১৭ বছর অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন তিনি। 

 

জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘আমি এই খেলাটি ভালোবাসি, প্রতিযোগিতা ভালোবাসি, আমি প্রতিবারই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি গ্র্যান্ড স্ল্যামগুলিতে সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি।’

তৃতীয় রাউন্ডে ওঠার পর জোকোভিচ কথা বলেছেন রেকর্ড নিয়েও।

তিনি বলেন, ‘আমি জয়ী হই বা পরাজিত হই, আমি সব সময় আমার হৃদয় নিংড়েই খেলি। আমি ধন্য যে আরো একটি রেকর্ড গড়লাম।’

 

‘গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ এবং গ্র্যান্ড স্ল্যাম জয়ই আমাদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমি খুব আনন্দিত’—তিনি যোগ করেন।