NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অবশেষে প্রথম জয়ের স্বাদ, রাজশাহীকে বিশাল ব্যবধানে হারাল ঢাকা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:২৪ পিএম

অবশেষে প্রথম জয়ের স্বাদ, রাজশাহীকে বিশাল ব্যবধানে হারাল ঢাকা

টানা ৬ ম্যাচে হার। জয়ের স্বাদ কেমন, সেটাই পায়নি ঢালিউড নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বাকি ম্যাচগুলোতে সম্মানজনক ক্রিকেট খেলে হয়তো এবারের মত বিপিএলকে বিদায় দেয়ার প্রস্তুতিও শুরু হয়েছিলো তাদের।

কিন্তু প্রথম জয়ের স্বাদ এতটা দাপটের সঙ্গে নিতে পারবে তারা, এমনটা কোনোভাবেই ভাবতে পারেনি হয়তো। ব্যাট হাতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যে বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে ২৫৪ রানের রেকর্ড স্কোর দাঁড় করিয়েছে, তার জবাবে দূর্বার রাজশাহী মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গেছে। ১৪৯ রানের বিশাল ব্যবধানে এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা ক্যাপিটালস।

 

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দূর্বার রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন প্রথম বলেই।

সাব্বির হোসাইন ১১ রান করে আউট হয়ে যান। ১৭ রান করে আউট হন ইয়াসির আলী রাব্বি। আকবর আলি বিদায় নেন ১ রান। এসএম মেহেরব আউট হয়ে যান ৪ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ বলে ৯ বাউন্ডারিতে এই ইনিংস সাজান তিনি।

 

সোহাগ গাজী আউট হয়ে যান শূন্য রানে। ১১ রানে আউট হন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ ৯ রান করে আউ হন। শূন্য রানআউট হন শফিউল ইসলাম। ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ঢাকা ক্যাপিটালস। ১০৮ রান করে আউট হন তানজিদ হাসান তামিম, ১২৫ রানে লিটন দাস অপরাজিত থাকেন। ২৪১ রানের জুটি গড়েন তানজিদ তামিম এবং লিটন দাস।