NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৫ এএম

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে

নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে এ শিল্পীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র পড়শী ও নিলয়ের বিয়ের সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, নিলয় ও পড়শী একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা ২০০৮ সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর কয়েক মাসের জন্য নিলয়ের পরিবার বাংলাদেশে এসেছিল। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

 

পড়শী চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এখন তিনি দেশে বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। মাঝে মধ্যে তিনি নাটকে অভিনয়ও করছেন।