NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করেছে ইউক্রেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৬ এএম

কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করেছে ইউক্রেন

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার দুই আহত সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

শনিবার (১১ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘কুরস্ক অঞ্চল থেকে ওই দুই উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

 

তিনি বলেন, ‘ওই দুই সেনা আহত হয়েছেন। তাদের কিয়েভে নিয়ে যাওয়া হয়েছে।’

ওই দুইজনকে এখন সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান জেলেনস্কি।

এর আগেও রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানো নিয়ে আলোচনা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর আরো এক উত্তর কোরীয় সেনাকে আটকের কথা জানিয়েছিল কিয়েভ।

 

তারও আগে অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং প্রশিক্ষণ নিতে রাশিয়ায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে।

সূত্র : এএফপি