NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৮ এএম

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

 

রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে। তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বন্ড ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

 

বৈঠকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।