NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪১ পিএম

ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা

সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ও লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন।

 

দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত ও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে ৩৬ দশমিক ১ মিলিমিটার ও কুবা মসজিদে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে, আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

গালফ নিউজ, আরব নিউজসহ বিভিন্ন সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে। মদিনা ছাড়াও, রিয়াদ, মক্কা, আল-বাহা ও তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে।

 

উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম ও পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এনএমসি। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক ও সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়াতে অনুরোধ করেছে।

 

সূত্র: সৌদি প্রেস এজেন্সি, গালফ নিউজ, আরব নিউজ