NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ এএম

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের দুর্নীতি এবং অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম  নিশ্চিত করেছেন।

 

সম্প্রতি গণমাধ্যমে সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমার তথ্য প্রকাশ পায়। এতে বলা হয়, নাঈমুল ইসলাম খানের একাধিক ব্যাংক হিসাব থেকে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে ৬ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।

 

দুদকে আসা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব ১৬৩টি। তারা এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। বর্তমানে হিসাবগুলোতে ৬ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।

এছাড়া নাঈমুল ইসলাম খানের পরিবারের চার সদস্য ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডগুলো দিয়ে ২৮ লাখ টাকার বেশি লেনদেন করেছেন।

নাঈমুল ইসলাম খান বিদেশে অর্থপাচার করেছেন বলে সন্দেহ করছেন দুদক কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

দীর্ঘ প্রায় চার দশক সাংবাদিকতায় জড়িত নাঈমুল ইসলাম খান। তিনি দেশের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।