NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দেশে ফিরলেন ভারতে থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০১ এএম

দেশে ফিরলেন ভারতে থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

ভারতের কারগার থেকে মুক্তি পেয়ে দেশের ফিরলেন ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ বাংলাদেশি। মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫নং ঘাটে এসে পৌঁছান তারা। এ ছাড়া বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

এর আগে গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায়।

খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ এই দুটি নৌযানসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ঘটনার পরদিন মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছিল। 

 


 

এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় এফভি লায়লা-২ ট্রলারটি।

২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারটিতে ৪১ জন নাবিক-জেলে ছিলেন। এফভি মেঘনা-৫ ট্রলারটি গত ২৪ নভেম্বর সাগরে যায়। ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল।
এটিতে ৩৭ জন নাবিক-জেলে ছিলেন। ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। 

 


 

পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়। এ ছাড়া ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়।

ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।