NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের ডাকে সাড়া না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই: ঋতুপর্ণা ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
Logo
logo

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো আরো ৫ ব্যাংকের এমডিকে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ এএম

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো আরো ৫ ব্যাংকের এমডিকে

আলোচিত আরো পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 

ব্যাংকগুলো হলো এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক।

এর আগে গতকাল শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম-ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরো এসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে। আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ৬ ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।