NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০১:০৭ এএম

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

৭২ রানে পাকিস্তান তুলে নিয়েছিল ৩ উইকেট। কিন্তু সফরকারী দলের সেই স্বস্তি টিকলো না। কেপটাউন টেস্টে রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমার জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন।

টস জিতে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম আর রিকেলটন উদ্বোধনী জুটিতে তোলেন ৬১ রান। সেখান থেকে ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে পাকিস্তান। মার্করাম ১৭, উইয়ান মুল্ডার ৫ আর ত্রিস্তান স্টাবস আউট হন ০ রানেই।

 

চতুর্থ উইকেটে রিকেলটন আর বাভুমা ২৩৫ রানের বিশাল জুটিতে ফের পাকিস্তানকে কোণঠাসা করে দেন। বাভুমা ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে আউট হন ১০৬ রানে। ১৭৯ বলের ইনিংসে ৯টি চার আর ২টি ছক্কা হাঁকান প্রোটিয়া অধিনায়ক।

রিকেলটন আছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। ২৩২ বল খেলে ১৭৬ রানে অপরাজিত এই ওপেনার, এখন পর্যন্ত ২১টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

 

পাকিস্তানের সালমান আগা ২টি আর মোহাম্মদ শাহজাদ ও খুররম শেহজাদ নিয়েছেন একটি করে উইকেট।