NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আইসিইউতে ভর্তি অভিনেতা ফারহান


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫১ পিএম

আইসিইউতে ভর্তি অভিনেতা ফারহান

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়।

 


হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। 
জানা গেছে, সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান।
শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে। সেই শুটিং বাতিল করা হয়েছে।