NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাঠ্যবইয়ে র‍্যাপার হান্নান ও সেজান


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ পিএম

পাঠ্যবইয়ে র‍্যাপার হান্নান ও সেজান

সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইতে যুক্ত হয়েছে আলোচিত দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নানের নাম। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে এ দুজনার গানের ভূমিকা তুলে ধরা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ‘কথা ক’ ও ‘আওয়াজ উডা’ প্রকাশ করে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের দুই র‍্যাপার সেজান ও হান্নান। গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

 

পাঠ্যবইয়ে নিজেদের নাম আসায় গর্ববোধ করছেন বলে জানান র‍্যাপার হান্নান। পাঠ্য বইতে নাম আসার অনুভূতি জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। বই থেকে আগে আমরা অনেককে নিয়ে জানতে পারতাম। সেভাবে নতুন প্রজন্ম আমাদের কাজ সম্পর্কে জানবে, এটা আমাদের জন্য গর্বের।’

‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল হান্নানকে। ১২ দিন জেল খেটেছেন নারায়ণগঞ্জের এই র‍্যাপার। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ। ওই সময়ে ‘কথা ক’ গানটি প্রকাশের পর আত্মগোপনে চলে যেতে হয়েছিল আরেক র‌্যাপার সেজানকে।

 

দুজনই নিয়মিত কনসার্ট করছেন। গত বছরের শেষে ‘ইকোস অব রেভ্যুলুশন’ কনসার্টে গেয়েছেন তারা। দুজনই নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন। সিনেমাতেও গেয়েছেন সেজান।