NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০২:২২ পিএম

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করবে এ এম এম নাসির উদ্দীন কমিশন। এই তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে ১০টায় ব্রিফ করবে কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ব্রিফ করবেন। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রতিবছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে।

এ পর্যন্ত ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা ২ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তাঁরা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব-অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আনুমানিক ৪৫ লাখ হতে পারত সংখ্যাটা।
’ তিনি আরো বলেন, ‘যাঁরা বাদ পড়লেন, আমরা চাই তাঁরা ভোটার তালিকায় যুক্ত হন। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তাঁদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে যাঁরা ভোটার হবেন অর্থাত্ ২০২৬ সালের ১ জানুয়ারি যাঁরা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাঁদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আগামী বছর মার্চের পর থেকে এই কার্যক্রম হাতে নেওয়া হবে।’

 

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার।