NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মন্টিনিগ্রোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত ১০


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৯:১৫ এএম

মন্টিনিগ্রোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত ১০

ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের একটি রেস্তোরাঁয় তর্ক-বিতর্কের জেরে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

পুলিশ জানায়, একটি বারে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বারের মালিক, তার দুই সন্তান এবং নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছে হামলাকারী। ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। তবে পালানোর পর হামলাকারী আত্মহত্যা করেছে।

অভিযুক্ত ৪৫ বছর বয়সী আকো মার্টিনোভিকের ছবি প্রকাশ করা হয়েছে। 

 

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনাকে “ভয়ানক ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছে তার সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচের মতে, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের, রেস্টুরেন্ট মালিকের দুই সন্তান এবং মালিককেও হত্যা করেছে।

 

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সারানোভিচ এই ঘটনাটিকে “বিরক্ত আন্তঃব্যক্তিক সম্পর্কের পরিণতি” বলে অভিহিত করেছেন। গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার পরে চারজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও প্রধানমন্ত্রীর বরাতে জানিয়েছে এএফপি।