NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

মার্কিন দূতাবাসে গিয়ে জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৫, ০২:৩২ এএম

মার্কিন দূতাবাসে গিয়ে জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ২৯ ডিসেম্বর জিমি কার্টারের মৃত্যুর পর মার্কিন দূতাবাসে এই বই খোলা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোলডিন।

এ সময় প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বলেন তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির জন্য বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৫ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে তার কাজের গভীর প্রশংসা করেন।