NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অঞ্জনার শারীরিক অবস্থা জানালেন ছেলে


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:০৭ এএম

অঞ্জনার শারীরিক অবস্থা জানালেন ছেলে

অভিনেত্রী অঞ্জনা রহমানের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। গতকাল (২৯ ডিসেম্বর) রোববার তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে বলে জানা যায়।  সোমবার খবর নিয়ে জানা গেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

মনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে ভালো। ইনফেকশনটা যদিও সারা শরীরে ছড়িয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও ১০ দিনের মতো সময় লাগবে। মায়ের কাছে আমি আছি। আমার বোনজামাই কামরুল আলম রিপন সব দেখাশোনা করছেন। আপনারা দোয়া করবেন মা যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন।’

 

চলতি মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। তবে শুরুতে অসুস্থতার কথা কাউকে জানাতে চাননি অঞ্জনা।

 

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু হয় ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে ঝুলিতে।