NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে শেখ মেহেদী


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৫ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে শেখ মেহেদী

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টাইগারদের সেরা পারফরমার ছিলেন শেখ মেহেদী হাসান, যার পুরস্কার পেলেন আইসিসির র‌্যাংকিংয়েও।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী।

 

তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী, রেখেছেন ব্যাট হাতেও অবদান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করার পাশাপাশি বল হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন মেহেদী।

লো স্কোরিং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১১ বলে ১১ এবং পরে বল হাতে ২০ রানে ২ উইকেট শিকার করেন এই অফস্পিনার।

 

তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে শূন্য করলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন। ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচে ৩৭ রান দিয়ে ৮টি উইকেট শিকার করেন মেহেদী। এমন পারফরম্যান্সের পর বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি।

মেহেদীর ঠিক পরের অবস্থানেই আছেন বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করা এই পেসার ৭ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে।

এদিকে বড় লাফ দিয়েছেন রিশাদ হোসেন আর হাসান মাহমুদ। ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করা রিশাদ হোসেন ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম অবস্থানে, সমান ম্যাচে ৪ উইকেট পাওয়া হাসান ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে।

 

ব্যাটিং র‌্যাংকিংয়ে সেরা ত্রিশজনের মধ্যেও নেই বাংলাদেশের কেউ। ক্যারিবীয় সফরে না খেলা তাওহিদ হৃদয় দুই ধাপ পিছিয়ে ৩১ নম্বরে, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭তম অবস্থানে।