NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বক্সিং ডে টেস্টেই অভিষেক ১৯ বছরের ব্যাটারের


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩১ পিএম

বক্সিং ডে টেস্টেই অভিষেক ১৯ বছরের ব্যাটারের

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হবে ১৯ বছর বয়সী ব্যাটার স্যাম কনস্টাসের। নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

প্রথম তিন টেস্টে দলে সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি। কিন্তু রান করতে ব্যর্থ হওয়ায় তাকে শেষ দুটি টেস্টের জন্য আর দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তার জায়গায় ডাক পেয়েছেন স্যাম। মেলবোর্ন এবং সিডনি টেস্টের একাদশে বিবেচিত হবেন তিনি।

 

কয়েক সপ্তাহ আগে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন স্যাম। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতীয় দলের বিপক্ষেও শতরান করেছিলেন এই তরুণ অসি ক্রিকেটার। এছাড়াও ইন্ডিয়া এ দলের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছিলেন তিনি।

সেই সব বিচার করে স্যামকে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘সে বর্তমানে ভালো ছন্দে রয়েছে, তাই ও বক্সিং ডে টেস্টে খেলবে।’

 

ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘ও বিভিন্ন ধরনের শট খেলার ক্ষমতা রাখে। তার মধ্যে চাপ নেওয়ার ক্ষমতা রয়েছে। সে বিপক্ষ দলের উপর চাপ তৈরি করার ক্ষমতা রাখে। ও সুযোগ পাবে, আমরা তাকে নিয়ে খুবই উৎসাহী। বক্সিং ডে একটা বড় মঞ্চ; ও নিজেও এই সুযোগটাকে কাজে লাগাবে বলে আশা করছি।’

 

মেলবোর্নে খেলতে নামার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে অভিষেক হবে স্যামের। এর আগে কনিষ্ঠতম ক্রিকেটারের তালিকায় নাম রয়েছে দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের, ১৮ বছর বয়সেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক করেছিলেন। সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক হয়েছিল ইয়ন ক্রেগের। তিনি ১৭ বছর ২৩৯ দিন বয়সে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।