NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ পিএম

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র মজুত স্থাপনা এবং একটি কমান্ড ও কন্ট্রোল সাইটসহ বেশ কিছু লক্ষ্যে হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুথিদের কার্যক্রম ব্যাহত এবং তাদের হামলা প্রতিহত করতেই ওই অভিযান চালানো হয়। এদিকে এক সিনিয়র হুথি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‌‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

 

হুথি সংগঠনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলি আল-হুথি বলেন, আমেরিকার সন্ত্রাসী হামলা এই অঞ্চলে অনাচার এবং অপরাধপ্রবণতা আরও বাড়াচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনে সন্ত্রাসী হামলা চালানো হলেও গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না।

সামাজিক মাধ্যমে এক পোস্টে সেন্টকম সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, এর আগে লোহিত সাগর, বাব আল মান্দেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

 

অপরদিকে বৃহস্পতিবার ইয়েমেনে হুথিদের বিভিন্ন টার্গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়।

এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও সেটি ভূ-পাতিত করার দাবি করছে তেল-আবিব। ইয়েমেনে হামলার পর হুথি নেতাদেরও সতর্ক করা হয়। ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ।

  •  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনে হুথিদের স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামো।