NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বোলিভিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৫ পিএম

বোলিভিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

বোলিভিয়ার আন্দিজ পর্বতমালার একটি হাইওয়েতে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শুক্রবারের (২০ নভেম্বর) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। খবর এএফপির।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বোলিভিয়ার রাজধানী লা পাজের সাথে ওরুরো শহরের সঙ্গে সংযোগকারী ওই হাইওয়েতে ঘটা দুর্ঘটনার বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ফুটেজে দেখা গেছে রাস্তায় বেশ কিছু মরদেহ পড়ে আছে। এর পাশেই দুর্ঘটনাকবলিত বাসটি দাঁড়িয়ে আছে। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ২১ জনের মতো।

লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মারকো চেসপেডস সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

তিনি আরও জানিয়েছেন, কমপক্ষে তিনজন দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের লা পাজের কাছাকাছি অবস্থিত এল এইতো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। চালকের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে।

  •  

এর আগে গত জুলাই মাসে পশ্চিম বলিভিয়ায় একটি ট্রাক এবং একটি বাসের সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৬ জন আহত হয়।