NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মার্চ ২০, ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের ডাকে সাড়া না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই: ঋতুপর্ণা ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
Logo
logo

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ১১:৫৭ পিএম

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, হাসান আরিফ একজন আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

 

প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।