NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যাচ্ছেন না খালেদা জিয়া


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ পিএম

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যাচ্ছেন না খালেদা জিয়া

২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি এ সমাবেশে যাচ্ছেন না বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ।

চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’

 

২১ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খালেদা জিয়ার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। 

এদিকে ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে সমাবেশের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।