NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৩ পিএম

ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই মেলা শুরু হবে। এতে স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের অস্ত্র প্রদর্শন করবে ভিয়েতনাম।

ভিয়েতনামের লক্ষ্য হলো অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে বাড়ানো ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা।

 

২৫০টি প্রদর্শনকারীদের মধ্যে বিশ্বের শীর্ষ কোম্পানি মেলায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক। তাছাড়া ইসরায়েল, ইরান, রাশিয়া ও ইউক্রেনের অস্ত্র কোম্পানিও এতে অংশ নেবে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম মূলত অস্ত্র আমদানির ওপর নির্ভরশীল। দেশটি বিশেষ করে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে থাকে।

 

সম্প্রতি ভিয়েতনাম নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ শুরু করেছে। কারণ দক্ষিণ চীন সাগরে প্রায়ই চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে দেশটি।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধে মনোযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে সামরিক সরঞ্জাম রপ্তানি অগ্রাধিকার।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্থানীয় কোম্পানিগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা রাডার, সাঁজোয়াযান ও আর্টিলারি প্রদর্শন করবে।

 

সূত্র: রয়টার্স