NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গাজায় শিশু-চিকিৎসকসহ আরও ১৬ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৮ এএম

গাজায় শিশু-চিকিৎসকসহ আরও ১৬ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু ও এক চিকিৎসকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে সেখানে মৃত্যুর মিছিল থামছেই না।

ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

 

এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা।

 

স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন।

 

জাতিসংঘের পক্ষ থেকে ৪০ বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার বারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় চাহিদা’ মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ডুজারিক।

সূত্র: আল-জাজিরা