NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মেসি সবসময় গোলের গন্ধ পায়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
মেসি সবসময় গোলের গন্ধ পায়

লিওনেল মেসি আর পেপ গার্দিওলার আজকের মেসি-গার্দিওলা হয়ে ওঠার শুরুটা হয়েছিল যখন দু’জনেই ছিলেন বার্সেলোনায়। কোচ পেপ গার্দিওলা তাই মেসিকে চেনেন ভালোভাবেই। সেই মেসিরই মুখোমুখি যখন হয় তার দল, তখন শিষ্যদেরও ‘মেসি-পাঠ’ দিতে চান সর্বোচ্চটা দিয়েই। তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি তার ম্যানচেস্টার সিটি শিষ্যদের জানাচ্ছেন মেসি কেন সেরা। বলেছেন, সবসময় গোলের গন্ধ পান মেসি।

সম্প্রতি ম্যানচেস্টার সিটি এক ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করেছে। ‘টুগেদার: চ্যাম্পিয়ন অ্যাগেন’ নামের সেই ভিডিওতেই ছিল মেসিকে নিয়ে গার্দিওলার সেই মন্তব্য। 

মেসিকে নিয়ে ক্যারিয়ারে অনেক বারই প্রশংসা করেছেন গার্দিওলা। গেল মৌসুমে সিটির মুখোমুখি যখন হয়েছিল মেসির পিএসজি, তখন আরও একবার শিষ্যদের কাছে মেসির প্রশংসা করেছেন তিনি। বলেছেন, মেসির চেয়ে ভালো আর কাউকে কখনো দেখেননি তিনি।

সেই ভিডিওতে দেখা যায় এক টিম মিটিংয়ের দৃশ্য। সেখানে গার্দিওলা বলছেন, ‘তোমরা জানো কেন মেসি আমার দেখা সেরা খেলোয়াড়? কারণ সে একজন প্রতিদ্বন্দ্বী, সে একটা পশু।’

এরপর দলের কৌশল বুঝিয়ে দিয়ে গার্দিওলা বলেন, ‘এখন আমরা বল পাস দিয়ে এদিক ওদিক দেখি। যখন পাস দেবে, এখানে আক্রমণ করবে। তোমাদের গোল করতে হবে।’

এরপরই মেসির সঙ্গে আর সবার পার্থক্যটা ধরিয়ে দেন সাবেক বার্সেলোনা কোচ; বাতলে দেন দলের করণীয়ও, ‘মেসি পাস দেয় বল, এরপর মেশিনের মতো এগিয়ে যায়। সে গোলের গন্ধ পায় সবসময়। তোমাদের সেটাই পেছনে ফেলতে হবে, তোমাদের এগিয়ে আসতে হবে।’
তবে গার্দিওলার সে কথায় সেদিন কাজ তেমন হয়নি। পিএসজির হয়ে এর আগে কখনো গোল না পাওয়া লিওনেল মেসি যে তার দলের বিপক্ষে গোল করেই খুলেছিলেন নতুন দলে গোলের খাতা!

দ্বিতীয় লেগে অবশ্য পিএসজিকে হারিয়েছে সিটি। গ্রুপসেরা হয়ে উঠেছে দ্বিতীয় রাউন্ডে। সেখানে পিএসজি রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। পিএসজির মতো সিটিও সেমিফাইনালে হেরেছে এই রিয়াল মাদ্রিদের কাছেই। যে কারণে আরও এক মৌসুমে সিটির চ্যাম্পিয়ন্স লিগের আশা রয়ে যায় অধরাই।