NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বঙ্গভবনে ফোন হারালেন মির্জা আব্বাস


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৫ পিএম

বঙ্গভবনে ফোন হারালেন মির্জা আব্বাস

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনের অনুষ্ঠানে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইল ফোন হারিয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘সোমবার রাষ্ট্রপতির আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বঙ্গভবনে যান মির্জা আব্বাস। তিনি যে চেয়ারে বসা ছিলেন তার পাশে চেয়ারের ওপর মোবাইল ফোনটি রাখা ছিল।

পরে সেটি সেখান থেকে হারিয়ে যায়।’