NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম

ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনটি এককভাবে নিউজিল্যান্ডের। ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড দশম উইকেটে করেছে ৪৪ রানের জুটি। এতে প্রথম ইনিংসে কিউইরা থেমেছে ৩৪৭ রানে। এরপর ইংল্যান্ডকে ব্যাটিং পাঠিয়ে মাত্র ১৪৩ রানে গুটিয়ে দিয়েছে তারা।

২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। এরপর ৩ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে কিউইদের লিড হয়েছে ৩৪০ রানের। উইকেটে আছেন কেন উইলিয়ামসন (৫০) ও রাচিন রাবিন্দ্রা (২)। তৃতীয় দিন ভালো খেললে ইংলিশদের সামনে বিশাল লিড দাঁড় করাতে পারবে নিউজিল্যান্ড।

 

দশম উইকেটে নিউজিল্যান্ডের ৪৪ রানের জুটির কৃতিত্ব মিচেল স্যান্টনারের। আগের ৫০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আউট হওয়ার আগে আজ যোগ করেন আরও ২৬ রান। ১১ নম্বরে নামা ও'রর্কে অপরাজিত ছিলেন ৫ রানে।

নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। ৮৭ রানে ছিল না ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫২ রানের জুটি করেন বেন স্টোকস ও অলি পোপ। ব্যক্তিগত ফিফটি হাঁকাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ বলে ৩২ রান করেন জো রুট।

 

৪৩ বলে ২৭ রান করেন স্টোকস। অলি পোপ ৪২ বলে ২৪, ওপেনার জ্যাক ক্রাউলি ১৪ বলে ২১, জ্যাকব বেথেল ৩৩ বলে ১২, ওপেনার বেন ডাকেট ১৩ বলে ১১ রান করেন। বাকি ৫ জন এক অংকে আটকে যান।

 

বল হাতে ইংল্যান্ডের হয়ে ৯০ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাথিউ পটস। ৬৬ রানে ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন। নিউজিল্যান্ডের হয়ে ৪৮ রানে ৪ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৩টি উইকেট শিকার করেন উইলিয়াম ও'রর্কে ও মিচেল স্যান্টনার।