NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এখনো দল জিতিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ এএম

এখনো দল জিতিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম

ন্যাশনাল টি টোয়েন্টি লিগে জয়রথ থামছেনা রংপুরের। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ও বিকেলে হওয়া ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ের মুখ দেখলো আকবর আলীর রংপুর।

বাঁ-হাতি স্পিনার আরিফ (২/১৭) আর অফব্রেক বোলার এনামুল এনামের (২/১০) মাপা ও সুনিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১২০ রানে আটকে থাকে সিলেট। মিডল অর্ডার তোফায়েল (৩৮ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫১) ছাড়া আর কেউ রান করতে পারেননি সিলেটের।

 

অন্যদিকে রংপুরের অভিজ্ঞ নাঈম ইসলাম (৩৫ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০) একদিকে রানের চাকা সচল রাখার পাশাপাশি দলকে জয়ের পথে এগিয়ে দেন অনেকটা পথ।

আব্দুল্লাহ আল মামুন মাত্র ১২ বলে ৪ ছক্কায় ঝড়ে বেগে ২৯ রানের আরেক ইনিংস খেলে দিলে জয়ের খুব কাছে পৌঁছে যায় রংপুর। নাইম ও আল মামুনের সাজিয়ে দেয়া পথে হেঁটে রংপুরকে জয়ের লক্ষ্যে পৌছে দেন অধিনায়ক আকবর আলী (৯ বলে ১১ নট আউট )।

 

সিলেট: ১২০/৬ , ২০ ওভার (তৌফিক খান তুষার ১২, জিসান আলম ৩১, তোফায়েল ৫১, আরিফ আহমেদ ২/১৭, এনাম ২/১০)

 

রংপুর: ১২৪/৫ , ১৫.৪ ওভার ( চৌধুরী রেজওয়ান ১০, তানবির হায়দার ১৬, নাইম ইসলাম ৫০, আব্দুল্লাহ আল মামুন ২৯, আকবর আলী ১১ নট আউট, এবাদত হোসেন ২/১০, তোফায়েল ও আসাদুল্লাহ গালিব একটি করে উইকেট)।

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।