NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্লুমবার্গের ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা, শীর্ষে যারা স্থান পেলেন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

ব্লুমবার্গের ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা, শীর্ষে যারা স্থান পেলেন

অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে। সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার। সবমিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি ধনাঢ্য পরিবার এ তালিকায় স্থান পেয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হলো ওয়ালমার্টের ওয়ালটন পরিবার।

তাদের সম্পদের পরিমাণ ৪৩২.৪ বিলিয়ন ডলার।

 

ওয়ালটন পরিবারের শীর্ষস্থানে ফিরে আসা

ওয়ালটন পরিবার ব্লুমবার্গের তালিকার শীর্ষ ধনী পরিবারের তালিকায় ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে। ২০২৪ সালে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাদের সম্পদ মাত্র ১২ মাসে ১৭২.৭ বিলিয়ন ডলার বেড়ে গেছে।

 

অর্থাৎ, তাদের সম্পদ দৈনিক ৪৭৩.২ মিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩২৮,৫৭৭ ডলার বেড়েছে। এর ফলে এবার তারা ২০২৩ সালে ব্লুমবার্গ তালিকায় শীর্ষে থাকা দুবাই রাজপরিবারকেও ছাড়িয়ে গেছে।

ওয়ালমার্টের সম্পদের ভিত্তি তৈরি করেছিলেন স্যাম ওয়ালটন। তিনি কৌশলগতভাবে তার সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে দেন, যাতে পরিবারটি একত্রে থাকে এবং তাদের সম্পদ ক্রমাগত বাড়তেই থাকে।

 

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী পরিবার

১. ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট)

৪৩২.৪ বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের ১০,৬০০টিরও বেশি স্টোর রয়েছে।

২. আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত)

৩২৩.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে।

তা ছাড়া তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।

 

৩. আল থানি পরিবার (কাতার)

১৭২.৯ বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস এবং তেলই তাদের মূল সম্পদ।

৪. হারমেস পরিবার (ফ্রান্স)

বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০.৬ বিলিয়ন ডলার।

৫. কোখ পরিবার (যুক্তরাষ্ট্র)

১৪৮.৫ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের এ পরিবার।

বিশ্বের শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪)

১. ওয়ালটন, ২. আল নাহিয়ান, ৩. আল থানি, ৪. হারমেস, ৫. কোখ, ৬. আল সাউদ (১৪০ বিলিয়ন ডলার), ৭. মার্স (১৩৩.৮ বিলিয়ন ডলার), ৮. আম্বানি, ৯. ভেরথেইমার (৮৮ বিলিয়ন ডলার), ১০. থমসন (৮৭.১ বিলিয়ন ডলার), ১১. জনসন (৭২.৪ বিলিয়ন ডলার), ১২. আলব্রেখট (৬০.২ বিলিয়ন ডলার), ১৩. প্রিৎসকার (৫৯.৪ বিলিয়ন ডলার), ১৪. কারগিল-ম্যাকমিলান (৫৬ বিলিয়ন ডলার), ১৫. ওফার (৫৫.৬ বিলিয়ন ডলার)।