NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌম্যর


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌম্যর

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে ধবলধোলাই হলেও ব্যাটিংটা ভালোই করেছে বাংলাদেশ। তার প্রমাণ প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচে ২৯৪ ও রেকর্ড ৩২১ রানের সংগ্রহ। তবে বোলারদের ব্যর্থতায় তা কাজে আসেনি।

টি-টোয়েন্টি সিরিজে সেই হতাশা ভোলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন সৌম্য সরকারও। আজ বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় তেমনটাই বলেছেন বাংলাদেশি ওপেনার।

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সৌম্য বলেছেন, ‘কারা বড় দল, কারা ছোট দল, সেটা থেকে বড় কথা হচ্ছে কারা ২০টা ওভার ভালো খেলবে, কারা ৪০টি ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।

আমরা যদি তিনটি দিকই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো করতে পারি, দল হিসেবে যদি খেলতে পারি, আশা করি তাদের আমরা আরামে হারাতে পারব। তারা টি-টোয়েন্টিতে ভালো দল। তবে তাদের থেকে আমাদের মনোযোগ দিতে হবে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারলে ম্যাচ জিততে পারব আমরা।’

 

ওয়ানডে সিরিজ নিয়ে সৌম্য বলেছেন, ‘দুই একটা সিরিজ বাদে ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো করে আসছিলাম।

এই সিরিজে ভালো দিক হচ্ছে আমরা ব্যাটাররা তিন শ রান করতে পেরেছি। বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা সংগ্রাম করেছে। আমার কাছে মনে হয়, আশা করি সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। তার পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বোলার-ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’ 

 

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ১৬ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটিও এই মাঠেই ১৮ ও ২০ ডিসেম্বর।