NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি, জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ এএম

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি, জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।


 

এর আগে গত ১০ ডিসেম্বর ব্রিটিশ জিপিজি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। ১১ ডিসেম্বর তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাইছে তাদের অধীনে সংস্কার হোক।

তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

 


 

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। গতকাল লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেন।

 

 

পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তাঁর ভুলের কারণে তথ্য উপদেষ্টা বিব্রত হয়েছেন বলে জানান তিনি।