NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৬ এএম

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা

থ্রিলার ম্যাচে শেষ সময়ের গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। ফলাফল নির্ধারণী গোলটি ৮৫ মিনিটে করেন বার্সেলোনার ফেরেন তোরেস। শ্বাসরুদ্ধকর ৩-২ গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কাছাকাছি চলে গেছে বার্সা।

৩৬ দলের প্রতিযোগিতায় সেরা ৮ দল যাবে সরাসরি শেষ ষোলোতে। পরবর্তী ১৬টি দল একে অপরের বিপক্ষে প্লে-অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করবে ৮ দল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। হাতে আছে এখনো দুই ম্যাচ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড নেমে গেছে ৯ নম্বরে।

 

বুধবার নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল ডর্টমুন্ড। যদিও শেষ পর্য্ন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি তারা।

থ্রিলার ম্যাচে ৫ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে অচলাস্থা ভাঙেন বার্সার ফরোয়ার্ড রাফিনহা। এতে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

 

সমতায় ফিরতে ডর্টমুন্ডের সময় লাগে ৮ মিনিট। ৫৯ মিনিটে বার্সার পাউ কুবার্সি ডি-বক্সের ভেতর ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টিকে গোলে পরিণত করতে ভুল করেনি ডর্টমুন্ডের সারহাউ গুইরেসি।

৭৫ মিনিটে তোরেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩ মিনিট পরই কুইরেসির দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে ডর্টমুন্ড। ৮৫ মিনিটে ইয়ামালের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-২।

 

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ডর্টমুন্ড। ফলশ্রুতিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ক্যাম্প ন্যুতে ফেরত আসে বার্সা।