NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭০: প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭০: প্রেস সচিব

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

 

প্রেস সচিব বলেন, ‘সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন এসেছে। তারা বলছে, এসব ঘটনায় মোট ৭০ জন গ্রেফতার হয়েছেন। এটা চলমান। ৮৮টি মামলা হয়েছে। এটি অক্টোবর পর্যন্ত। এরপরের যে মামলা, সেগুলোর তালিকা হচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ সেই তালিকা হাতে পাবেন। সেটির ওপর একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। মামলার সংখ্যাও দু-একটা বাড়তে পারে। কারণ সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তারা আশা করছে, এ সংক্রান্ত তথ্য নিয়মিত দিতে পারবে।’

 

শফিকুল আলম বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি এবং মামলায় গ্রেফতার ৩৫ জন। আর পূজামণ্ডপ ও উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ২৬টি এবং তাতে গ্রেফতার হয়েছেন ৩৫ জন। বাংলাদেশে যারা এ ধরনের ন্যক্কারজনক কাজে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।’

 

গ্রেফতার ৭০ জনের রাজনৈতিক পরিচয় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যাকে সন্দেহ করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকেই গ্রেফতার করা হচ্ছে। এই যে ৮৮টি মামলার কথা বলা হলো, যদিও সংখ্যালঘু সহিংসতা সংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, তিনি হয়তো মেম্বার ছিলেন, ক্ষমতাসীন দলের মেম্বার ছিলেন, তাকে আক্রমণ করা হয়েছে। এটাকে কীভাবে নেবেন?...কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে...এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ।’