NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ এএম

জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মেয়েদের ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ বলে সম্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকমের। কেউ তোমাদের উদ্বুদ্ধ করেনি। তোমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছো। এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের হাতে গড়া এক বিপ্লব।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেবো না’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া, চাকরিজীবী, পরিবারের যে যেখান থেকে পেরেছে সবাই বিপ্লবে যোগ দিয়েছে। সমানভাবে এগিয়ে এসেছে ও একেবারে পরিবর্তন করে দিয়েছে। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে।

 

jagonews24

এসময় প্রধান উপদেষ্টা বলেন, এই নতুন বাংলাদেশ আমরা গড়ব, এটা আমাদের শপথ।

 

গণঅভ্যুত্থানে হতাহতের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ড. ইউনূস বলেন, তোমরা যারা প্রাণ দিয়েছো, আহত হয়েছো, তোমাদের আমরা ভুলিনি।

নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা পুরোনো বাংলাদেশ বদলে নতুন বাংলাদেশ গড়ার যে ভূমিকা নিয়েছো সেটা পূরণ করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। কাজেই এর পেছনে থাকতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন প্রজন্মের মেয়েদের কোনো ভুলপথে না যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তোমাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। কেবল বাংলাদেশ নয়, নতুন এক পৃথিবী গড়ে তোলার মহাকর্মযজ্ঞে নিজেদের সম্পৃক্ত হতে পারবে।