NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৯ এএম

স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত

অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ভারত। ভারতকে অলআউট করার পথে মূল ভূমিকা ছিল মিচেল স্টার্কের। নিয়েছেন  ৪৮ রানে ৬ উইকেট। 

দিনের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডাব্লিউতে আউট করেই শুরু, শেষটা করেছেন নীতিশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে।

মাঝখানে আউট করেছেন রাহুল, কোহলি, অশ্বিন ও হার্ষিত রানাকে। 

 

স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট। এদিন আরেক রেকর্ড করেন এই পেসার।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ তিনবার ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। 

 

দুই উইকেট করে নিয়েছেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের বদলি হিসেবে মাঠে নেমে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন বোল্যান্ড। শুবমান গিল ও রোহিত শর্মা দুইজেনকেই এলবিডবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

 

 

ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নীতিশ রেড্ডি। ৩৭ রান আসে রাহুলের ব্যাট থেকে।