NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফিরছেন ইমরান খান, সঙ্গী ভূমি


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৩ এএম

ফিরছেন ইমরান খান, সঙ্গী ভূমি

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেতা ইমরান খান পরবর্তী সময়ে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেনি। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট দেওয়ার পর কেমন যেন দিশা হারিয়ে ফেলেছিলেন এই অভিনেতা। সাফল্যের পাল্লা কমতে কমতে একসময় বলিউড থেকেই হারিয়ে যান তিনি। যদিও সম্পর্কে তিনি বলিউডের মহারথী আমির খানের ভাগ্নে।

তবে মামার নামের প্রতাপও কাজে লাগেনি তার। 

 

তবে গত বছর অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, বলিউডে ফিরছেন তিনি। ইমরানের এই ঘোষণা তার ভক্তদের জন্য স্বস্তিদায়ক ছিল। এখন শোনা যাচ্ছে, তিনি নেটফ্লিক্সের হাত ধরে অভিনয়ে ফিরবেন।

রোমান্টিক কমেডি ঘরানার সিনেমার পরিচালক দানিশ আসলাম। এই পরিচালকের সঙ্গে ‘ব্রেক কে বাদ’ সিনেমাতে কাজ করেছিলেন অভিনেতা। তবে ভক্তদের এখন কৌতুহল একটাই, ইমরানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে?

 

সূত্রের খবর অনুসারে, নেটফ্লিক্সের রোমান্টিক কমেডিতে ইমরানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ভূমি পেডনেকারকে। তবে এখনও অভিনেত্রী চুক্তিতে সই করেননি।

যদি সত্যিই ভূমি নেটফ্লিক্সের এই প্রজেক্টে কাজ করতে রাজি হন, তাহলে ‘ভক্ষক’ ও আসন্ন ‘দ্য রয়্যালস’-এর পর এটি তার তৃতীয় ওটিটি কাজ হবে।

 

আরো জানা গেছে, আসন্ন এই সিনেমাটির চিত্রনাট্যের কাজ এখন শেষ পর্যায় রয়েছে। আগামী মাসেই ড্রাফ্ট পাওয়া যেতে পারে। খুব দ্রুত প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে এবং ২০২৫ সালের মার্চে শুটিং শুরু হতে পারে। ইমরানের অনুরাগীরা অপেক্ষায় তাকে ফের অভিনয়ে দেখার।

এর আগে ডিজনি প্লাস হটস্টারের হাত ধরে কামব্যাক করার কথা ছিল ইমরানের। কিন্তু সেই প্রজেক্টটা বাতিল হয়ে যায়।

 

১৯৮৮ সালের রোমান্টিক সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এবং ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রে আমিরের সঙ্গে কাজ করেন খুদে ইমরান। এরপর ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে প্রধান অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’তে, যেটিতে তাঁর সঙ্গে ছিলেন কঙ্গনা রানাওয়াত।