NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ট্রাম্প অনুগত কাশ প্যাটেল এফবিআইপ্রধান হিসেবে নির্বাচিত


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১১ পিএম

ট্রাম্প অনুগত কাশ প্যাটেল এফবিআইপ্রধান হিসেবে নির্বাচিত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরবর্তী পরিচালক করার লক্ষ্য নির্বাচিত করেছেন। তিনি শনিবার বলেন, এই পদক্ষেপের অর্থ, সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করা হবে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

কট্টরপন্থী রিপাবলিকানরা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছেন, পক্ষপাতদুষ্ট সরকারি আমলাদের একটি কথিত ‘ষড়যন্ত্র’ পর্দার আড়াল থেকে ট্রাম্পকে দমিয়ে রাখতে কাজ করেছে।

এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ে ২০১৭ সালে ১০ বছরের মেয়াদে নিযুক্ত হন, যার অর্থ তাকে হয় পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করা হবে।

 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী ও ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা, যিনি তার কর্মজীবন দুর্নীতির প্রকাশ, ন্যায়বিচার রক্ষা ও আমেরিকান জনগণকে রক্ষার জন্য ব্যয় করেছেন।”

ট্রাম্প আরো বলেছেন, ‘কাশ আমার প্রথম মেয়াদে একটি অবিশ্বাস্য কাজ করেছেন।’ তিনি যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অপরাধের মহামারী শেষ করতে, অভিবাসী অপরাধী চক্রগুলোকে ধ্বংস করতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচারের দুষ্ট দুর্যোগ বন্ধ করতে কাজ করবেন।

 

এ ছাড়া ট্রাম্প ফ্লোরিডার শেরিফ চাদ ক্রোনিস্টারকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) প্রশাসক হিসেবে মনোনীত করেছেন।