NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভিনি, রদ্রির সঙ্গে ফিফা বর্ষসেরার তালিকায় মেসিও


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৪০ পিএম

ভিনি, রদ্রির সঙ্গে ফিফা বর্ষসেরার তালিকায় মেসিও

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর জন্য ১১ খেলোয়াড়ের নাম মনোনীত করেছে ফিফা। তাদের মধ্যে ভিনিসিয়ুস, রদ্রি, এমবাপ্পেদের সঙ্গে জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন তারকা। 

সর্বশেষ দুই বছর সহ তিনবার এই পুরস্কার জিতেছেন মেসি।

তবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। 

দ্য বেস্ট পুরস্কারে ‘ফিফা মেন’স প্লেয়ারের পাশাপাশি আরো ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার।

এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

 

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।

এই পুরস্কারগুলোর প্রতিটিতে ভক্ত-সমর্থকেরা ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ।

বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার অর্ধেক। ভোট দেওয়া যাবে ফিফা ওয়েবসাইটে, ১০ ডিসেম্বর পর্যন্ত।